শেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানঘরে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

রোববার (২৩ নভেম্বর) রাতে ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামেশ্বরপুর গ্রামের মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়া এলাকার সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন উৎসব চক্রবর্তী (২০)। তিনজনই সদ্য এইচএসসি পাস করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরের শাটারে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুল মারা যান।

আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত উৎসব প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছে।

সতর্কতা: মোটরসাইকেল চালানোর সময় বেপরোয়া গতি, নিয়ন্ত্রণহীন চালনা এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করা—এ তিনটি বিষয়ই প্রাণঘাতী ঝুঁকি বাড়ায়। সড়কে নিজের ও সঙ্গীর নিরাপত্তার জন্য সর্বদা নিয়ন্ত্রিত গতি বজায় রাখুন, হেলমেটসহ প্রয়োজনীয় সেফটি গিয়ার ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। এক মুহূর্তের অসচেতনতা জীবন কেড়ে নিতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button