প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার সকাল ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার কামতারা ত্রি-মহনি এর বগুড়া-পিরব রাস্তার পাশ্ব থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম পঞ্চদাস (৫২) ভোলাপাড়া গ্রামের আসাদ সরদার এর ছেলে। তিনি নামুজা বন্দরে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।

নিহতের স্ত্রী আমিনা বেগম বলেন, গত কয়েক দিন পূর্বে নামুজা বন্দরে একটি দোকান চুরি হয়। এই দোকান চুরি কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ বেশ কয়েক জন আমার স্বামীকে ভয়-ভীতি প্রদান করে আসতো। এমনকি রফিকুল তার স্বামীকে ৪তলায় নিয়ে গিয়ে ভয় দেখায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ মুহুর্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতর লাশ উদ্ধার করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button