
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ১৪ মে পর্যন্ত আইসোলেশনেই থাকার কথা ছিল তার। তবে আবারে করোনা পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে সাকিবের। পরে বিসিবির তত্ত্বাবধানে করানো পরীক্ষাতেও ফল নেগেটিভ আসে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশের প্রথম অনুশীলন, শুরু হওয়ার কথা সকাল ১০টায়। শনিবার সময়ের আগেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলে আসে বাংলাদেশ দল। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও।
নেগেটিভ হওয়ার দিনই চট্টগ্রামে চলে আসেন সাকিব। রাতে টিম ম্যানেজমেন্টের কয়েক জনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় তার। তবে ১৫ দিন পর মাঠে নেমে আজ সাকিব ফিটনেসে কেমন থাকেন, সেটা আগে যাচাই করবে দল; এরপর তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
যদিও ‘সাকিব নেই’ ধরে নিয়েই প্রথম টেস্ট খেলার পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবার তার জন্য অপেক্ষাও করা হচ্ছে। সাকিবের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবারের শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ।
এসএ
