বিশ্ববিদ্যালয়

দেড় বছরে নিজ হাতে কোরআন লিখলেন ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসনিম দিয়া দেড় বছরের সাধনায় হাতে লিখেছেন পুরো কোরআন শরীফ। ৫০০ মসজিদ মাদরাসায় এটি উপহার হিসেবে দিতে চান তিনি।

এ প্রসঙ্গে দিয়া বলেন, ‘২০২০ সালের মার্চে যখন করোনার কারণে ঘরবন্দি হয়ে গেলাম, তখন ভাবলাম সময় কাটানোর জন্য একটা উদ্যোগ নিই। তখন এই কাজ শুরু করলাম। আমি যে শেষ করতে পারব এই উদ্দেশ্যে শুরু করিনি। আমি ভাবলাম যে সিরিয়াল ধরে লিখি, যা পারি। কিন্তু এভাবে কখন যে ৫ পারা পর্যন্ত লেখা শেষ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। তখন তো বাইরে যাওয়া হয় না, বসে বসে প্রতিদিন লিখতে থাকি। এটার প্রতি এক প্রকার নেশা হয়ে গিয়েছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আরও যোগ করেন, ‘আমি হাফেজ না কিংবা মাদরাসাতেও পড়াশোনা করিনি। তবে কোরআন পড়তে পারতাম। আঙুল দিয়ে ধরে দেখে দেখে লিখতে দেড় বছর সময় লেগেছে। এরপর সেটা ডিজাইন করলাম এবং একজন হাফেজের সাথে আলাপ করলাম কীভাবে, কী করা যায়। উনি বললেন, এটা খুবই ভালো কাজ হয়েছে। এরপর ৩০ জন হাফেজ আমার এই পাণ্ডুলিপি দেখেন। ৬৫১ পৃষ্ঠার এই কোরআন শরিফ উনারা দেড় মাস দেখে সংশোধন করে আমাকে দেন। তারপর উনাদের থেকে মতামত নিয়ে প্রিন্ট করি।’

দারুণ একটি কাজ করেছেন এই শিক্ষার্থী। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যরাও নতুন নতুন আইডিয়ায় কাজ করে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button