ধর্ম

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, কেন পালিত হয় দিনটি?

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। প্রতিবছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়। ‘ফাতেহা’ শব্দ দ্বারা সুরা ফাতেহা পাঠ বোঝানো হয় এবং ‘ইয়াজদাহম’ অর্থ ১১ তারিখ। ফার্সি শব্দযুগল ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’-এর অর্থ হলো ১১ তারিখের ফাতেহা পাঠ।

ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ আবদুল কাদের জিলানি (রহ.) আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস উপলক্ষে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়।

মূলত এ দিনে মুসলমানরা বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর অসামান্য অবদান ও ইসলামের জন্য তাঁর আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সুরা ফাতেহাসহ কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে তাঁর প্রতি ইসালে সওয়াব করা হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।

এদিকে, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button