আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে বাবার বাড়ি থেকে রানী খাতুন (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রানী খাতুন আদমদীঘি শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং রাজশাহীর পটিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রাহিম মুন্সির স্ত্রী ও এক সন্তানের জননী।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার শিবপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আদমদীঘির শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রানী খাতুনের সাথে রাজশাহীর পটিয়া উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রাহিম মুন্সির ৯ বছর আগে বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

রাহিম মুন্সি এক মাস পূর্বে দ্বিতীয় বিয়ে করার পর রানী খাতুন ও তার স্বামীর মনমালিন্য হয়। এক পর্যায়ে ৪ ফেব্রুয়ারী সন্তানকে রেখে রানী খাতুনকে তাড়িয়ে দিলে সে বাবার বাড়ি আসে। এরপর আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button