ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বগুড়ার ধুনটে অর্থ আত্মসাৎ মামলার ৬ মাসের সাজার আদেশপ্রাপ্ত আসামি লুৎফর রহমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা কৃষি অফিসের নৈশ প্রহরী।

লুৎফর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা গ্রামের কেরামত আলীর ছেলে। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, নৈশ প্রহরী লুৎফর রহমানের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে। চাকরি বিধিমোতাবেক দাপ্তরিক আদেশ অনুয়ায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে লুৎফর রহমান বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নেন। পরবর্তীতে টাকা না পেয়ে ওই ব্যবসায়ী ২০১৯ সালে লুৎফর রহমানের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। ২৮ জুলাই আদালত ওই মামলায় লুৎফর রহমানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু আদালতের রায়ের পর থেকে লুৎফর রহমান পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, বগুড়া আদালতের পরোয়ারামূলে সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button