বিনোদন

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর। মঙ্গলবার তার করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা। 

এর আগে গত ১৪ এপ্রিল  রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই  করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

এই বিভাগের অন্য খবর

Back to top button