বিনোদন

এবার খাবার বিক্রেতা সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সাকিবকে দেখা গেলো স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনও ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন।

ছবিটি সাকিব আল হাসান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে।  

আদনান আল রাজীব জানান, সাকিবের এই পরিস্থিতির দায় তারই! এই ক্রিকেটারকে মডেল বানিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করছেন আদনান। একই জুটি যেমনটা করেছিলেন ক’দিন আগে বাস কন্ডাক্টরের বিজ্ঞাপনটি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button