চুমু খেলে কমবে ওজন ও মানসিক চাপ, জানাল গবেষণা

ভালোবাসার প্রকাশ হিসেবে চুমুর গুরুত্ব অনস্বীকার্য, তবে এর রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতাও। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, নিয়মিত চুমু খেলে শুধু মানসিক চাপই কমে না, শরীর থেকেও ঝরে অতিরিক্ত মেদ। গবেষকদের মতে, চুমুর সময় শরীরে নিঃসৃত হয় ‘হ্যাপি হরমোন’ অক্সিটোসিন, যা মনকে প্রশান্ত করে এবং খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সাহায্য করে।
গবেষণায় আরও বলা হয়েছে, চুমুর সময় মুখ ও ঘাড়ের প্রায় ৩০টিরও বেশি পেশি সক্রিয় থাকে, ফলে ক্যালোরি পোড়ে। একটানা দুই মিনিট চুমু খেলে ঝরতে পারে প্রায় ৬ ক্যালোরি, আর দীর্ঘক্ষণ আন্তরিক চুম্বনে প্রতি মিনিটে কমে যেতে পারে ৪–৬ ক্যালোরি পর্যন্ত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত চুম্বনে রক্তচাপ স্বাভাবিক থাকে, রক্তচলাচল বেড়ে মুখের ত্বক উজ্জ্বল হয় এবং দাঁতের ক্ষয়ও রোধ হয়। লস অ্যাঞ্জেলেসের গবেষক জাইয়া কিন্সবাকসহ একাধিক গবেষকের মতে, দিনে অন্তত তিন থেকে চারবার গভীর চুমু মানসিক ভারসাম্য বজায় রাখতে ও শরীর ফিট রাখতে কার্যকর ভূমিকা রাখে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ—চুমু খাওয়ার আগে মুখের পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। নাহলে এই ‘প্রাকৃতিক ফিটনেস পদ্ধতি’ হয়ে উঠতে পারে উল্টো ক্ষতির কারণ।
তথ্যসূত্র: দ্য আমেরিকান জার্নাল অব মেডিসিন



