জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

এর আগে রোববার (৯ আগস্ট) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৬৩ জন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button