প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় বাঁশচাপায় ভাইয়ের মৃত্যু, বোন আহত

বগুড়ার শেরপুর উপজেলায় বাঁশচাপায় সাব্বির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বোন আমেনা (৭)।

শুক্রবার দুপুরে উপজেলার কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঝড়-বৃষ্টির ফলে গ্রামের একটি বাঁশবাগানে কিছু বাঁশ একসঙ্গে হেলে পড়ে। বাগানের মালিক কিছু বাঁশ কেটে নিয়ে যান এবং হেলে পড়া বাঁশগুলো সোজা করে রাখেন। ওই বাগানের একটি গর্তে জমে থাকা পানিতে খেলা করছিল সাব্বির ও তার বোন আমেনা।

এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁশগুলো হেলে তাদের শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির। গুরুতর আহত হয় আমেনা। স্বজন ও স্থানীয়রা আহত আমেনাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বাঁশচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button